রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ী নিহত

রাজধানীর শাহবাগে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫৫)। তিনি ফুল ব্যবসায়ী।
আজ (বৃহস্পতিবার) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়।তিনি বর্তমানে হাজারীবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে অনিক বলেন, আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। আজ ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটর সাইকেল চালিয়ে তিনি ফুল আনতে যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page