সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

অ্যালার্জি সমস্যা? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান!

ত্বকের একটি গুরুত্বপূর্ণ সমস্যার নাম অ্যালার্জি। এ সমস্যায় ত্বকে চুলকানির সমস্যা শুরু হয়। কারো ক্ষেত্রে ত্বকে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। কারো ক্ষেত্রে অ্যালার্জির কারণে ত্বকে বড় গোলাকৃতির ফোলাভাব তৈরি হয়। এ সমস্যার সমাধানে ঘরোয়া কিছু টিপস মেনে চলতে পারেন।
ত্বকের একটি গুরুত্বপূর্ণ সমস্যার নাম অ্যালার্জি। এ সমস্যায় ত্বকে চুলকানির সমস্যা শুরু হয়। কারো ক্ষেত্রে ত্বকে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। কারো ক্ষেত্রে অ্যালার্জির কারণে ত্বকে বড় গোলাকৃতির ফোলাভাব তৈরি হয়। এ সমস্যার সমাধানে ঘরোয়া কিছু টিপস মেনে চলতে পারেন।

১। মধু: ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে মধুকে কাজে লাগাতে পারেন। মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। এ ছাড়া মধুতে থাকা প্রদাহবিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জির ফুসকুড়ি কমায়।

২। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল: ত্বকের অ্যালার্জির সমস্যা থেকে মুক্তিতে গোসলের সময়ও পানিতে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। পাশাপাশি অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে একবার করে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের ভাপ নিন।

৩। অ্যালোভেরা: ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো অ্যালোভেরা। ত্বকের চুলকানি, শুষ্কতার সমস্যা, অ্যালার্জির সমস্যায় অ্যালোভেরা পাতার জেল কিংবা বাজারে পাওয়া অ্যালোভেরার জেল লাগিয়ে নিন। এর ঔষধি গুণ দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেবে।

৪। তিতা জাতীয় খাবার: খাবারে তিতাজাতীয় খাবার বাড়িয়ে তুলন। নিয়মিত খাবারের তালিকায় রাখুন করলা ও নিমপাতা ভাজা। সকালে খালি পেটে চিরতা খাওয়ার অভ্যাস করতে পারেন, যা ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণসহ অ্যালার্জি প্রতিরোধ করতে সক্ষম।

৫। ঠাণ্ডা এড়িয়ে চলা: অ্যালার্জি থেকে বাঁচতে ঠান্ডা মেঝেতে খালি পায়ে হাঁটবেন না। গরমে মেঝেতেও শোবেন না। কোল্ড অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন তার গোসলের ক্ষেত্রে বেশি সময় নেবেন না।
৬।হলুদ: ভেষজ উপাদান হলুদ দারুণ কাজ করে অ্যালার্জির সমস্যায়। গরম ভাতে তাই হলুদের গুড়া মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন।
৭। ওটমিল: ওটমিলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সহ বিভিন্ন জৈবিকভাবে সক্রিয় বৈশিষ্ট্য রয়েছে। এগুলো অ্যালার্জিজনিত ত্বকের প্রতিক্রিয়া ( বিশেষ করে চুলকানিকে) প্রশমিত করতে সহায়তা করতে পারে।

৮। বেকিং সোডা: বেকিং সোডা ত্বকের pH ভারসাম্যহীনতাকে মোকাবেলা করতে পারে এবং আপনার ত্বকের অ্যালার্জি প্রশমিত করতে প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে। এরজন্য ১২ চামচ পানিতে ৪ চামচ বেকিং সোডা নিয়ে পেস্ট তৈরি করুন। অ্যালার্জির স্থানে লাগিয়ে ১০ মিনিট পর স্বাভাবিক পানিতে ধুয়ে ফেলুন।

৯। পরিষ্কার পরিচ্ছন্নতা: ত্বকের অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত গোসল, পোশাকের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page