সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

২৩ ফেব্রুয়ারি পাক-ভারত ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে দিন কয়েক আগেই। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।
অবশ্য আসন্ন টুর্নামেন্টটিতে ভারতের ম্যাচগুলোর ভেন্যু কোথায় হবে তা নিয়ে নতুন করে জটিলতার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের পছন্দ হিসেবে শোনা যাচ্ছিল দুবাইয়ের নাম। আবার শ্রীলঙ্কার কলম্বোর নামও উঠে এসেছে।
ভেন্যু জটিলতায় টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ঘোষণা একপ্রকার আটকে গেছে। তবে এরই মধ্যে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে সম্ভাব্য সূচি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে।

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হবে। এখন পর্যন্ত দুবাইয়ের কথা শোনা যাচ্ছে।
সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ সংখ্যা বাড়বে। এমনকী ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page