বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

শেরপুরে সীমান্তে ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেপ্তার

মোঃ নূর-ই- আলম চঞ্চল,

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্তের খাড়ামোড়া পাহাড়ি গ্রাম থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৩ বোতল মদসহ ১ মাদক কারবারীকে শ্রীবরদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে ।
ধৃত মাদক ব্যবসায়ী মনোহর( ৩৫) শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামের আবু বক্কর উরফে চিনির ছেলে।

পুলিশ জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদের নেতৃত্বে এসআই জালাল উদ্দিন, এএসআই সেলিম উদ্দিন সঙ্গীয় পুলিশের একটি আভিযানিক দল ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্ত জনপদের ভারত সীমান্ত ঘেষা খাড়ামোড়া পাহাড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাতব্বর আলীর বাড়ি থেকে প্লাস্টিকের একটি বাজারের ব্যাগ থেকে ১৩ বোতল ভারতীয় মদসহ মনোহর কে আটক করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সীমান্ত জনপদের মাদক ব্যবসায়ী খাড়ামোড়া গ্রামের নুর ইসলামের ছেলে ইমান আলী (৩৫)ও মাতাব্বরের ছেলে বাবু ওরফে কালা বাবু (৩০) পালিয়ে যায়।

এ ঘটনায় ধৃত মনোহর ও তার ২ সহযোগী ইমান আলী, বাবু ওরফে কালা বাবুর বিরুদ্ধে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক ( এসআই) জালাল উদ্দিন ১ জানুয়ারি বুধবার দুপুরে বলেন, দীর্ঘদিন থেকেই খাড়ামোড়া গ্রামের একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে আমরা অভিযান চালাই।

পালিয়ে যাওয়া অপর ২ মাদক ব্যবসায়ী ইমান আলী ও বাবু ওরফে কালা বাবুকে অচিরেই গ্রেপ্তার করা হবে। ধৃত মনোহরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১ জানুয়ারি বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বিকেলে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হবে।
মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page