বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
শনিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নে ৯নং ওয়ার্ড চন্দ্রপাড়া বাজারে পশ্চিম পাশে হাওলাদার বাড়ির সামনে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা যায়, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেড ঘরে বিএনপি কার্যালয় করা হয়। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। রাতারাতি অফিসটি জমজমাট হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাপত্রসহ অফিসটি পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা জানি না। সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী দলের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page