বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

কুড়িগ্রামের আলোচিত ফেলানী খাতুন হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশা আর বঞ্চনায় ছিল ফেলানীর পরিবার। ১৪ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচারের আশা নিয়ে দেখা করতে ঢাকা গিয়েছিল পরিবারটি। সেই আশা থেকে ফেলানীর ভাইদের চাকরি দেওয়া ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে তার বাসভবনে দেখা করেন ফেলানির বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহান উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই জাহান উদ্দিন বলেন, গতকাল রাতে আমরা আসিফ ভাইয়ের (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) সঙ্গে দেখা করেছি। আমরা অনেকটা চিন্তামুক্ত, তিনি আমার বোনের হত্যার সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও তিনি আমাদের তিন ভাইয়ের পড়াশুনা শেষ করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
মা জাহানারা বেগম বলেন, সরকার ১৪ বছর পর আমার মেয়ের হত্যার সঠিক বিচার করবে। একইসঙ্গে তিনি (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) পরিবারের দায়িত্ব নেওয়ায় এই সরকারের প্রতি আমি খুশি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতারে ঝুলছিল ১৪ বছরের কিশোরী ফেলানীর মরদেহ। সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশের বাইরের গণমাধ্যমে প্রচার হলে তা নিয়ে আলোচনার ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page