বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রাম চেকপোস্টে পুলিশের ওপর হামলা

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সঙ্গে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা। এসময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।
চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page