বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

পুলিশ লাইন্স থেকে নারী কনস্টেবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নারী ব্যারাকের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত তৃষ্ণা বিশ্বাস ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। এরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদসহ আরও অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, আমরা নিহতের পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা এলেই মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page