বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। তাদের মধ্যে সুজনের বা পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে সুজনের বা পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়। হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page