বিনোদন প্রতিবেদক :
এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি গানও করেন। তারই ধারাবাহিকতায় এবার মৌলিক গান ‘আমি তোমায় দিলাম’ গানে কন্ঠ দিয়েছেন সুবাহ।
এরই মধ্যে শেষ হয়েছে এই গানের মিউজিক ভিডিওর শুটিং। জানা গেছে, গানটির মিউজিক ভিডিও সুবাহ’র নিজস্ব ইউটিউব চ্যানেল রবিবার (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে। আর সংগীত পরিবেশন করেছেন রবিন ইসলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন এস.কে সোহাগ।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ বলেন, গানটি রোমান্টিক হওয়ায় সবার মন কাড়বে। ভবিষ্যতে আরও চমক থাকবে বলেও জানান এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছ সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি