বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়। এতে করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষগুলো পড়েছেন বিপাকে। ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলেও জানাচ্ছেন তারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দুইদিন ধরে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার প্রকৃতি। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষদের। তাপমাত্রা উঠানামায় পাল্লা দিয়ে বেড়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ  বলেন, দুই দিন ধরে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ওপরে রেকর্ড হচ্ছে। এ জেলায় দুই দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page