বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

চট্টগ্রাম ইপিজেডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে এক শিশুকে জবাই করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের মারধর করে।
ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌবাহিনীর গাড়ি থেকে সদস্যরা নেমে কারখানার শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু কারখানা শ্রমিকরা নৌবাহিনীর সদস্যদের ওপরও চড়াও হন। পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মো. সুলাইমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page