বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বিয়ের পর তিন সন্তান নেওয়ার পরিকল্পনা জাহ্নবীর

বিয়ে ও সংসার জীবনের পরিকল্পনা তো প্রায় সবারই থাকে। সেটা সাধারণ মানুষই হোক কিংবা তারকা। কথা হচ্ছে বলি-অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে।
মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই মেয়ে জাহ্নবী কাপুরের মনে দক্ষিণ ভারতের সংস্কৃতির ছোঁয়া থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যে কারণে নিজের বিয়ে নিয়েও রয়েছে শ্রীদেবীকন্যার বিশেষ পরিকল্পনা।

না, সেসবের মধ্যে কিন্তু কোনও ডেস্টিনেশন ওয়েডিং অথবা হলিউডি ট্ৰাকদের নিয়ে এসে পারফর্ম করানোর মতো কোনও পরিকল্পনা নেই। তবে যা আছে, তা শুনে চমকে যেতে পারেন ভক্তরাও।
বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে করণ জোহরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানেই তিনি নিজের বিয়ে এবং তার পরবর্তী জীবনের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন।
‘ধড়ক’-এর নায়িকা জানিয়েছেন, তিরুপতির মন্দিরে গিয়েই তিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। বিয়ের পর তিনি তিরুপতি অঞ্চলেই থাকবেন নিজের পরিবারের সঙ্গে।

এখানেই থামেননি জাহ্নবী। আরও বলেন, তিন সন্তান হবে আমাদের। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে আমরা  খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনও বা মণিরত্নমের ছবির গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।

নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে জাহ্নবীর, এমন কথাও অন্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন শ্রীদেবী-কন্যা।

তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপূরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি জাহ্নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page