বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

দুই সন্তানের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত সাইফ-কারিনার

বলিউডের নায়ক সাইফ আলি খানের ওপর হামলার পর বারবার প্রশ্ন উঠেছে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে। এত সিকিউরিটির পরও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ছিল নানা মহলে উদ্বেগ।
সাইফের ওপর এই হামলার ঘটনা নিয়ে চলছে পুলিশি তদন্ত। এর মাঝে নায়কের দুই সন্তানের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ভাবছে পতৌদি পরিবার।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সাইফের ওপর হামলার পর খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পরিবার। তারা সিদ্ধান্ত নিয়েছেন সাইফ পুত্র তৈমুর এবং জেহর ছবি পাপারাৎজিদের কোনোভাবেই তুলতে দেবেন না। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।
সূত্রের খবর, কারিনা কাপুরের টিম পাপারাৎজিদের সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন। সন্তানদের ছবি তুলতে নিষেধ করার পাশাপাশি তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পাপারাৎজিদের আবাসনের বাইরে ভিড় করতে দেওয়াও হবে না আর।
গত ১৬ জানুয়ারি রাতে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে এক দুষ্কৃতি। প্রথমেই সে সাইফের কনিষ্ঠ ছেলে জেহর ঘরে ঢুকেছিল বলে জানা যায়। একপর্যায়ে ছেলের চিৎকারের আওয়াজ পেয়ে সেখানে ছুটে আসেন সাইফ। তখনই নায়কের ওপর হামলা চালায় ওই দুষ্কৃতি। তার ধারালো ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় সাইফের পিঠ, হাত, কনুই। মধ্যরাতেই হাসপাতালে ভর্তি করাতে হয় নায়ককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page