বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

সখী ভালবাসা কারে কয়, টোল পড়া হাসি লাজুক চোখে প্রশ্ন মিমির

টলিপাড়ার গ্ল্যামারস অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাকে নিয়ে চর্চা হবে না তা কী করে হয়? ব্যক্তিজীবনে মিমি এখনও সিঙ্গেল। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে প্রেমচর্চা টক অফ দ্য টাউন।
শোনা যাচ্ছে, প্রাক্তন এই সাংসদ সম্পর্কে জড়িয়েছেন। আর সরস্বতী পুজার দিন ভালবাসার কথা বললেন মন উজাড় করে। অভিনেত্রীর লাজুক চোখ বলে দিল অনেক না বলা কথাই।

সরস্বতী পুজা মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছরই এইদিনে প্রেমিক-প্রেমিকারা হাতে হাত ধরে বেড়িয়ে পড়েন প্রেম করতে। তবে না, মিমি সেরকম কিছু করেননি। শুধু পোস্ট করেছেন কয়েকটি ছবি।
পরনে নীল কুর্তা, হাতে, গলায় ঠাসা সুতোর কাজ। সারা শরীরে ছোট বুটি। মিমির কানে ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল আর হাতে একটি বই, তবে তা বাংলা নয়।
মিমির এই লুকস থেকে চোখ সরানো যাচ্ছে না। মিমির টোল পড়া হাসি আর লাজুক চোখ বলে দিচ্ছে দারুণ কিছু ঘটে গেছে তার জীবনে।

ছবির সঙ্গে ক্যাপশন দিলেন রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন। ‘সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী ‘ভালবাসা’ ‘ভালবাসা’/ সখী ভালবাসা কারে কয়/ সে কি কেবলই যাতনাময়…’। সঙ্গে গোলাপি রঙের হার্ট ইমোজি।
তাহলে কি প্রেমেই পড়েছেন মিমি? নেটিজেনরা সেই প্রশ্নই তুলেছেন। যদিও তার উত্তর অবশ্য নায়িকার কাছ থেকে পাওয়া যায়নি।

বেশ কিছুদিন ধরেই মিমির প্রেমে পড়ার খবরে সরগরম টলিপাড়া। দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন নায়িকা। এমনকি তার ভালো থাকা যে শুধু পরিবার ও পোষ্যদের ঘিরে সেটাও নানা সময় বলেছেন।

কিন্তু অভিনেত্রীর জীবনেও নাকি এসেছে নতুন কোনও মানুষ। যতদূর জানা গেছে, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ মিমির। আর সরস্বতী পুজার সকালে এই ছবি ও ক্যাপশন অন্য কিছুই ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page