বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

১২ বছরের ব্যবধানে একই স্থানে একই ভাবে বাবা-ছেলের মৃত্যু

প্রায় ১২ বছর আগে ২০১৩ সালে নিজ ঘেরে বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান বাবা মৃত উজ্জ্বল সরকার। ঠিক একই স্থানে একইভাবে এক যুগ পর বিদ্যুতায়িত হয়ে মারা গেল ছেলে সুজল সরকার (২৫)। তিনিও বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ঘটনাটি ঘটেছে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিশপুর গ্রামে।

নিহত সুজল সরকারের বন্ধু অনিক রায় বলেন, রোববার দুপুর ১২টার দিকে সুজলের বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক পাম্পটি চালু করবে বলে তাকে আসতে বলে ৷ তার আসতে দেরি হওয়ায় সুজল নিজেই বৈদ্যুতিক সংযোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বন্ধু অনিক দেখতে পান একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সুজল পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসে জানালে বিদ্যুৎ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর সুজলকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভবদহের জলাবদ্ধতার কারণে মাছের একটি ঘের জলাবদ্ধ ছিল। সুজল সেখানে অন্যের সেচ পাম্পের মাধ্যমে পানি সেচে বোরো ধান আবাদ করেছিল। সম্প্রতি বাবার নামে থাকা বৈদ্যুতিক পাম্পের বৈদ্যুতিক সংযোগটি পল্লীবিদ্যুতে আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ফিরে পান সুজল সরকার।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রকিবুল ইসলাম বলেন, সুজল সরকারকে মৃত অবস্থাতেই দুপুর ১টা ১০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page