বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?

খালি পেটে মাঠা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে। এটি দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং হজম ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করে। এতে থাকে দইয়ের প্রোবায়োটিক উপাদান, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
চলুন খালি পেটে মাঠা খাওয়ার উপকারিতা এবং এর পুষ্টি উপাদান সম্পর্কে জেনে নেই এমএইচ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুলের কাছ থেকে।

এই পুষ্টিবিদ বলেন, খালি পেটে মাঠা খাওয়া ভালো বলে মনে করা হয়। এটি ব্যায়ামের পর কোষ পুনরুদ্ধারের জন্য বা দ্রুত শোষণ হারের কারণে সকালে প্রথম পানীয় হিসেবে খেতে বলা হয়। মাঠা পেশীতে দ্রুত প্রোটিন সরবরাহ করে।
মাঠার পুষ্টি উপাদান

টক দইকে ভালো করে ফেটে সেখান থেকে বাটার তুলে ফেলার পরে যে পাতলা পানি বা ঘোল থাকে, তাই মাঠা। মাঠায় লবণ, সামান্য চিনি ও লেবুর রস ব্যবহার করা হয়। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি-১২, প্রোবায়োটিকস, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়াও মাঠা হালকা ফ্যাট ও কার্বোহাইড্রেট সরবরাহ করে।

মাঠায় থাকা প্রোবায়োটিকস অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব কমায়। ব্যাকটেরিয়া প্রধান দুগ্ধজাত প্রোটিন তথা ক্যাসেইনকে ঘনীভূত করে ফেলে বলে কার্যকরীভাবে তা দেহে শোষিত হয়। এক কাপ মাঠাতে প্রায় আট গ্রাম প্রয়োজনীয় প্রোটিন থাকে। এক কাপ মাঠায় দৈনিক চাহিদার ২২ শতাংশ ক্যালসিয়াম, ২৯ শতাংশ রিবোফ্লাভিন ও ২২ শতাংশ ভিটামিন বি১২ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page