বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

আমার স্বপ্ন এবার চতুর্থ বিয়ে করা : সংগীতশিল্পী লাকি আলি

নব্বই দশকে বেড়ে ওঠা জেনারেশনের কাছে ভারতীয় শিল্পী লাকি আলি মানেই নস্টালজিয়া। বলিউডে তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। তবে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে শিরোনামে।
ব্যক্তিগত জীবন বেশ রঙিন ছিল এই শিল্পীর। এক বিয়ে কিংবা এক নারীতে সন্তুষ্ট ছিলেন না। তাই তো জীবনে বারবার বিয়ে করেছেন, বিয়ে ভেঙেছেন। এবার ৬৬ বছর বয়সে এসে চতুর্থবার বিয়ের ইচ্ছে প্রকাশ করলেন লাকি আলি।

সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সংগীতশিল্পী। সেখানেই চতুর্থবার বিয়ে করার বিষয়ে তার মন্তব্য ঘিরে ওঠে চর্চা।
লাকি আলির কাছে জানতে চাওয়া হয়েছিল তার আগামীর স্বপ্ন কী? রাখঢাক না রেখে গায়ক বলেন, ‘আমার স্বপ্ন আবার বিয়ে করা।’ আর এই কথা শোনার পর থেকেই চর্চা, তবে কি চতুর্থবার বিয়ে করতে চলেছেন লাকি আলি?
লাকি আলির তিন প্রাক্তন স্ত্রীই বিদেশিনী। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বাসিন্দা মেগান জেন ম্যাকলেরিকে বিয়ে করেন। লাকি আলির ‘সুনো’ অ্যালবামের সময় তাদের পরিচয়, প্রেম যার পরিণতি ছিল বিয়ে। তাদের দুই সন্তান তাউজ এবং তাসমিয়া। কিন্তু ভেঙে যায় সম্পর্ক।

এরপর ২০০০ সালে পার্সি কন্যা আনাহিতাকে বিয়ে করেন লাকি আলি। বিয়ের জন্য ধর্মে বদলে ইসলাম গ্রহণ করে আনাহিতা হন ইনায়া। তাদেরও দুই সন্তান সারা এবং রায়ান। কিন্ত এই বিয়ে টেকেনি।

এরপর ২০১০ সালে ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হাল্লামকে বিয়ে করেন লাকি আলি। বয়সে গায়কের চেয়ে ২৫ বছরের ছোট এই ব্রিটিশ সুন্দরী। তাদের দাম্পত্যের মেয়াদ ছিল ৮ বছর। ২০১৮ সালে ভাঙে এই বিয়ে। তাদের এক পুত্র সন্তান রয়েছে দানি।

কেন ভেঙেছিল এই বিয়ে? এলিজাবেথের কথায়, স্বামীর তিনবার বিয়েই নাকি কাল হয়েছিল তাদের দাম্পত্যের। তিনি জানিয়েছেন, তিনটে পরিবারের মধ্যে ভাগ হয়ে থাকেন লাকি আলি। সেটাই স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্বের কারণ। একটা পরিবারে মন দিতে পারেননি তিনি।
এরপর ২০১৮ সালে ২৫ বছরের ছোট তৃতীয় বউয়ের সঙ্গে বিচ্ছেদ। আর তাই এখন ৬৬ বছর বয়সে এসে চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছেন লাকি আলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page