বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মাঘের শেষে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

মাঘ মাসের শেষ পর্যায়ে এসে মৃদু শৈত্যপ্রবাহের কবলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনপদ। গত কয়েকদিন ধরে শীত অনেকটাই কমে গিয়েছিল। মাঘের একেবারে শেষ পর্যায়ে গত দুই দিন তীব্র শীতে বিপর্যস্ত মানুষের জীবন। কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে যেন শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়ছেন জেলার ছিন্নমূল ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া দিনমজুররা। গত দুই দিনে রাস্তাঘাটেও লোকজনের আনাগোনা সীমিত হয়ে পড়েছে। জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই জবুথবু হয়ে কাজে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ থেকে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস।
গ্রাম থেকে আসা শহরে ভ্রাম্যমাণ মুরগী বিক্রেতা কাশের আলি  বলেন, ভোরে বাইসাইকেলযোগে শহরে ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি বিক্রি করি। বেলা ১১টার মধ্যে বাড়ি চলে যাই। তবে বেশ কিছুদিন শিত কম ছিল। গত দুই দিন তীব্র শীতের কারণে অধিকাংশ লোক ঘর থেকে বের হচ্ছে না। বাড়ি যেতে দুপুর হয়ে যাচ্ছে।
দিনমজুররা বলেন, এক দিন কাজে না আসলে সংসার চলবে না। তাই ঠান্ডার মধ্যেই কাজ করতে এসেছি। আজ অতিরিক্ত ঠান্ডা। হাত-পা ঠান্ডায় অবশ হয়ে আসছে। পরিবারের কথা চিন্তা করে কাজ করতে বের হয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page