বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

প্রপোজ ডে’তে পরীমণির ‘সঠিক মানুষ’ চিনতে না পারার আক্ষেপ

ব্যক্তিজীবন নিয়ে ঢাকাই সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরীমণি। বিশেষ করে এই নায়িকার প্রেম-বিচ্ছেদ ছিল সবসময়ই সংবাদের শিরোনামের কারণ।
জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরীমণি। সংসারও পেতেছিলেন কয়েকবার। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। যে কারণে জীবনে ‘সঠিক মানুষ’ না-চেনার আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রীর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব প্রপোজ ডে। এদিন পরীমণির কণ্ঠে শোনা গেল, জীবনে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ।
এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য: সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে। আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-

১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যে বা যাদের খুব কাছের মানুষ বলে জানবেন।

ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

সবশেষ পরীমণি লিখেছেন, ‘আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।’

নতুন বছরে পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। পাশাপাশি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। নতুন বছর ‘গোলাপ’ সিনেমায় নিরব হোসাইনের বিপরীতে দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page