বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মধুমিতার জন্য প্রাক্তন স্বামীর শুভকামনা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সংসারের সুখ যেন সইলো না মধুমিতার। ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ। তারপর দুজনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নেন। ব্যস্ত হয়ে পড়েন যে, যার কাজে।
মাঝে কেটে যায় অনেকটা সময়। এরপর গত বছর ছোটবেলার বন্ধু দেবমাল‍্য চক্রবর্তীর সঙ্গে নতুন প্রেমের ছন্দে ফেরেন মধুমিতা। এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা।

মধুমিতা জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সে খবর কানেও গেছে  প্রাক্তন স্বামীর, জানিয়েছেন শুভবার্তাও।

প্রতিক্রিয়া জানিয়ে মধুমিতার উদ্দেশে সৌরভ বলেন, ‘আমার সাধুবাদ রইল। সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page