বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বর্ণাঢ্য আয়োজনে এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫ অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক :

গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের আলোকিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। এ অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং প্রধান পৃষ্ঠপোষক এপেক্স।
বাংলাদেশের জনপ্রিয় ও স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড “বিশ্বরঙ” এর নতুন কালেকশন নিয়ে র‍্যাম্পে অংশগ্রহণ করা হয়। এই বিশ্বরঙ এর ফ্যাশন কিউ’র প্লানিং ও আইডিয়াতে ছিলেন- প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী ও বিশ্বরঙ এর স্বত্তাধিকারী বিপ্লব সাহা।

এই বছর বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি হলো এই উপলক্ষে বিশ্ববিখ্যাত পেইন্টিং এর উপর আমাদের বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। বিশ্বরঙ-এর শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা এবং গুণী চিত্রশিল্পী ও স্থাপত্যশীল্পিরা। এদের মধ্যে ছিলেন- স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী নাঈমা হক, চিত্রশিল্পী শামীম সুবরানা, ড. আজহারুল ইসলাম চঞ্চল, ডিন-চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, সরকার নাহিদ নিয়াজী মান্না।

তাছাড়া বিশ্বরঙ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় Bishworang – বিশ্বরঙ ও দেশবরেণ্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা কে।

এই ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেছে আশিকুর রহমান পনি। মেকআপ পার্টনার হিসেবে ছিলো অরা বিউটি লাউঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page