বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

অভিনেত্রী হিমির নানার খোঁজ মিলেছে

নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। এলাকায় মাইকিং করেও নাকি খোঁজ পাওয়া যাচ্ছিল না তার।
অবশেষে খোঁজ মিলেছে নানার। সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তার নানাকে পাওয়া গেছে।

এক ফেসবুক পোস্টে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমার নানাকে পাওয়া গেছে।’
এর আগে অভিনেত্রী জানান, সোমবার সকালে মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে তার নানা রহমত উল্লাহ হারিয়ে গেছেন। ফেসবুকে হিমি লিখেছিলেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি।

ফেসবুকে নিখোঁজ খবরটি দেখার পর সর্বস্তরের মানুষ সেটি শেয়ার করেন, যার কারণে অভিনেত্রী তার নানাকে সহজেই খুঁজে পেয়েছেন বলে জানান হিমি। এর জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।

হিমি লিখেছেন, ‘নাজমুল হোসেন আকাশ আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট দেখে যোগাযোগ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page