বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

অন্যের যন্ত্রণায় আমিও কান্না করি : হিনা

ক্যান্সারের চিকিৎসা চলছে অভিনেত্রী হিনা খানের। মাঝেমধ্যেই হাসপাতাল থেকে তার চিকিৎসার নানা ছবিও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। হিনাকে মাঝেমধ্যেই হাসপাতালে যেতে হয়।
শরীরের ভিতর অসহ্য যন্ত্রণা চলতে থাকে তার। এবার ফের হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে মনের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করেছেন। তাকে সেই অবস্থায় দেখে চিন্তায় রয়েছে ভক্তরা।

হিনা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউ কেউ জীবনকে গভীর ভাবে উপভোগ করার জন্য তৈরি। আমরা সূর্যাস্ত দেখি না, আমরা শুধুই অনুভব করি। আমরা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। যখন অন্যরা কান্না করে, আমরাও কান্না করি।’
‘এবং আমার মনে হয়, এটিই মানুষের মধ্যে সবচেয়ে ভালো বিষয়।’ হিনার কথায়, তিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তিনি খুবই আবেগপ্রবণ এবং অন্যদের কষ্ট অনুভব করেন। তাদের কান্না করতে দেখে নিজেও কান্না করেন।
অভিনেত্রী সম্প্রতি ফারাহ খানের ইউটিউব চ্যানেলে জানান যে, তার চিকিৎসা খুব ভালো হচ্ছে এবং তিনি শিগগিরই কাজে ফিরবেন। একইসঙ্গে হিনা জানান, আগামীতে তিনি সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ়েও কাজ করবেন।

যা তিনি ক্যান্সারের কারণে করতে পারেননি। হিনার ভক্তরাও সেই কথা জেনে খুশি। অন্যদিকে, অভিনেত্রী রোজলিন খান হিনার বিরুদ্ধে প্রচারের জন্য ক্যান্সারকে ব্যবহার করার অভিযোগ করেছেন। এই বিষয়ে হিনা যদিও এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page