বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের মেজবান ও চট্রলা উৎসব ২০২৫ অনুষ্ঠিত

মো: জাকির হোসেন, (গাজীপুর প্রতিনিধি) :

২১শে ফেব্রুয়ারী (শুক্রবার) বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের উদ্যোগে হাসনাহেনা রিসোর্ট ও মেজবান স্পটে দিনব্যাপি কালচারাল প্রোগ্রাম সহ গ্র্যান্ড মেজবান ও চট্রলা উৎসব ২০২৫ এর আয়োজন করে। এতে সমিতির প্রায় ৫ হাজার সদস্য ও তাদের আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

মেজবানের প্রতিটি ইভেন্টে সদস্যদের অংশগ্রহণ ছিল উপচে পড়া ভিড়, সমিতির সদস্য ও তাদের পরিবারের সদসদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীর বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার।

সদস্য ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এক সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমিতির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, সমিতির গতানুগতিক কার্যক্রমের বাহিরেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভবিষ্যতে অবদান রাখবেন এবং স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের প্রতি গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page