বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভাষার মাসে ভাষার গানে শ্রাবণী শর্মা বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক :

এ সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মা বিশ্বাস। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা একটি মেলোডিধর্মী গানে কণ্ঠ দিয়েছেন।

ভাষার মাসে ‘বাংলা ভাষা, জন্মভাষা’ শিরোনামের এই মৌলিক গানটি ইউটিউবে মুক্তির প্রতীক্ষায়।

গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মা বলেন, গানের কথা গুলো আমার খুব ভালো লেগেছে। আশা করছি, সবার কাছে ভালো লাগবে। তিনি আরও বলেন, গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার পরম পাওয়া।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কথায়
সঙ্গীতায়োজন ও সুর করেছেন ফাহিম হাসান শাহেদ।

মায়াবী মিষ্টি কণ্ঠের অধিকারী শ্রাবণী শর্মার জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে। বাবা নিত্য গোপাল শর্মা উদীচী শিল্পীগোষ্ঠীর সাথে জড়িত থাকায় রবীন্দ্রসঙ্গীত, গণসংগীতসহ নানা ধরনের গান গাইতেন। মা নমিতা বিশ্বাস এক সঙ্গীত অন্তঃপ্রাণ সংস্কৃতিমনা মানুষ। ফলে শৈশবেই শ্রাবণী এক সাঙ্গীতিক আবহে বেড়ে ওঠেন। বাবা-মায়ের হাতে গানের হাতেখড়ি হলেও, শ্রাবণীর পথ চলা শুরু হয় ঝিনাইদহের সঙ্গীত শিক্ষিকা সাধনা বিশ্বাসের কাছে—যাকে তিনি গুরুমা বলে ডাকেন।

ঢাকা এসে শ্রাবণী ওস্তাদ সঞ্জীব দে’র কাছে টানা আট বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। অতঃপর তিনি সাফল্যের সাথে ছায়ানটে ছয় বছরের রবীন্দ্রসঙ্গীতের কোর্স সম্পন্ন করেন। শ্রাবণী শর্মা এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করছেন। এছাড়াও তিনি পদক্ষেপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রাবণী শর্মা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশীল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page