বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।
এদিকে পরিবারের লোকজনের উপস্থিতিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর আজ বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হবে। তবে বিয়েতে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া এ তারকা জুটির ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। যাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা তাদেরকে ছবি না তোলার জন্য বারবার বলা হয়েছে।

তাদের ভাষ্য, আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করবেন। এরপর অন্যরা ছবি-ভিডিও শেয়ার করতে পারবেন। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page