বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

জমকলো আয়োজনে দ্য শো স্টোপার আয়োজিত ফিউশন ফেস্ট ২০২৫

রিফাত সাইফুদ্দিন ইয়াহ্ইয়া :

ব্যতিক্রমধর্মী মেলা গত ২১শে ও ২২শে ফেব্রুয়ারী,রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডির ২৭নং মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

যেখানে ছিল ৪০ টিরও অধিক দেশি-বিদেশী ব্র্যান্ডের স্টল।দেশে এ দেশের বাহিরে সুনাম কুড়িয়েছে এমন অনেক উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছে এ মেলাটি। মেলার প্রথম দিনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে মেলার শুভ সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার আইরিন হক; দেশবরেণ্য মডেল ও ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা ; অভিনেত্রী অহনা রহমান; চলচ্চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তি ; ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক; মডেল নাজমী জান্নাত দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ।

এ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ রুমা জানান ; ফিউশান ফেস্ট শো স্টপারের প্রথম উদ্যোগ।এ্খানে আমরা এতটা সারা পাবো,সেটা আমরা ভাবি নাই।এই ২ দিন ব্যাপি আয়োজন এ যে উদ্যোক্তারা আমাদের সাথে ছিলেন তাদের এত বেশি রেস্পন্স এর জন্য আমরা এখন আমাদের আরেকটি ইভেন্ট নিয়ে আসছি আগামী ১৩,১৪,১৫ মার্চ। ঈদ কার্নিভাল নাইট ২০২৫ নিয়ে আসছি যেটা হতে যাচ্ছে ঢাকার গুলশান শুটিং ক্লাবে।এবারের মত আমরা আগামীতে ও চেস্টা করবো আমাদের প্রতি উদ্দোগতাদের এই আস্থার জায়গা ধরে রাখতে। সামনে আমরা কিছু ভিন্নরকম আয়োজন নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ।

অভিনেত্রী অহনা রহমান জানান; নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছি। তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমাদের দেশের নারীরা এখন আর আগেরমত পিছিয়ে নেই তারা সফল হচ্ছে প্রতিটি সেক্টরে৷।
ডিজাইনার আইরিন হক জানান; নতুন বছরে শুরুতেই আসলে মেলার এতো সুন্দর সাড়া পাবো ভাবিনি।

তরুণ প্রজন্মের নারী উদ্যোক্তাদের নিয়ে দুইদিন ব্যাপী মেলা বেশ সফলভাবেই সম্পন্ন করেছি। আমাদের টীমের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি; সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর ও সফল মেলা উপহার দিতে পেরেছি। আগামীতে ঈদ কার্নিভাল নাইট-২০২৫ এর ইভেন্টও সফলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page