সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

ঢাকায় সংশোধনীর অপেক্ষায় ৬০ হাজার এনআইডি

ঢাকা অঞ্চলের ছয়টি জেলায় অনিষ্পন্ন অবস্থায় রয়েছে প্রায় ৬০ হাজার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন। তিন ক্যাটাগরিতে থাকা এই আবেদনগুলো এখনও নিষ্পত্তি করতে পারেননি ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা। এই তিন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি আবেদন রয়েছে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ক্যাটাগরিতে।
গতকাল ঢাকা অঞ্চলের এনআইডি সংক্রান্ত সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইডি কর্মকর্তারা জানান, ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন পড়ে। চারটি ক্যাটাগরিতে আবেদনগুলো নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সরাসরি তিনটা ক্যাটাগরি এবং এনআইডি মহাপরিচালক একটি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকেন। “ক” ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, “খ” ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা, “গ” ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং “ঘ” ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করেন এনআইডি মহাপরিচালক।

সভা সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা অঞ্চলে তিনটি ক্যাটাগরিতে ৫৯ হাজার ১৭০টি এনআইডি সংশোধনী আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে অনিষ্পন্ন অবস্থা সবচেয়ে বেশি আবেদন রয়েছে “গ” ক্যাটাগরিতে অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে। এই ক্যাটাগরিতে ৩১ হাজার ৬৬৩টি সংশোধনী আবেদন পড়ে আছে। এরপরই জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে “খ” ক্যাটাগরিতে রয়েছে ২৩ হাজার ৩৮০টি এনআইডি সংশোধনী আবেদন। সবচেয়ে কম আবেদন রয়েছে “ক” ক্যাটাগরিতে। থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ক্যাটাগরিতে রয়েছে মাত্র ৪ হাজার ১২৭টি এনআইডি সংশোধনী আবেদন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page