সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

বাতিল হচ্ছে সচিবালয়ে রাজনৈতিক বিবেচনার পাশ

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা পাশ বাতিল করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৪৫০ জনের পাশ বাতিল করছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, যাদের পাশ বাতিল হচ্ছে এদের সবাই আওয়ামী শাসনামলে বিভিন্ন পদবির নেতাকর্মী ছিলেন। ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নামও রয়েছে এ তালিকায়। এ ছাড়া আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ঠিকাদারি ক্যাটাগরিতেও এতদিন এসব পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন।
জানা গেছে, চলতি সপ্তাহেই এসব পাস বাদ দেওয়া হবে। একইসঙ্গে কালো তালিকাভুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
এদিকে গত ৫ আগস্টের পর কড়াকড়ি আরোপ করা হয়েছে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে। যুগ্মসচিব থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের পাস ইস্যু করার ক্ষমতা থাকলেও সেটি শিথিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page