সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

ঢাকার আদালতে ৬৬৯ পিপি-জিপি নিয়োগ

ঢাকা জেলা ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৬৬৯ জন সরকারি কৌঁসুলি নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) এই নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী ইকবাল হোসেন। আর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী ওমর ফারুক ফারুকী।

এছাড়া ঢাকা জেলা দায়রা জজ আদালতের প্রধান জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট আবুল খায়েরকে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ১৫ বছর ধরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আবু। সরকার পতনের পর থেকে তিনি আদালতে আসছেন না। অন্তর্বর্তী সরকার গত ২৮ আগস্ট তার নিয়োগ বাতিল করে। প্রধান পিপির দায়িত্ব দেওয়া হয় বিশিষ্ট ফৌজদারি আইনজীবী এহসানুল হক সমাজীকে। তার নিয়োগের বিরোধিতা করেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপি সমর্থক আইনজীবীরা। পরে তিনি আর যোগদান করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page