সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত

দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

শনিবার আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাপান সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর জাপান সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘Indo-Pacific Air Chiefs Conference in Tokyo (InPACT) ’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ১৪ অক্টোবর সোমবার ঢাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page