সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

কোন বিচ্ছেদ বেশি কষ্টের, বন্ধুত্বের নাকি প্রেমের

বিভিন্ন কারণে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্ব ও মতাদর্শে পার্থক্য, আপনার অপছন্দের কোনো মানুষের পক্ষে অবস্থান নেওয়া কিংবা ব্যক্তিগত কোনো প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে। এরকম ঘটনায় শুরুতে বন্ধুত্বে ফাটল ধরে, কখনো কখনো সেটি মিটমাটও হয়। তবে মাঝে মাঝে দুর্ভাগ্যজনকভাবে বন্ধুত্ব ভেঙে যায়।

প্রেমের সম্পর্কে ব্রেকআপ বা বিচ্ছেদের আগে ব্যাপারটা আঁচ করতে পারলেও বন্ধুত্বে ভাঙনের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। স্কুলজীবন থেকে যার সঙ্গে আপনি একসঙ্গে বেড়ে উঠেছেন, তিনি কেন হঠাৎ আপনার জীবন থেকে হারিয়ে যাবে?
শ্ববিদ্যালয় শিক্ষার্থী আরশি (ছদ্মনাম) তার স্কুলজীবনের একটি বন্ধুত্ব ভেঙে যাওয়ার কষ্টদায়ক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জীবনের ২৪ বছরে তিনি অনেক সম্পর্কেরই উত্থান-পতন দেখেছেন। তবে বন্ধুত্বের বিচ্ছেদ সম্পর্কে তার মতামত একেবারেই ভিন্ন।

তিনি বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব বন্ধুত্বে ভাঙন ধরা প্রেমের সম্পর্কে ভাঙন ধরার চেয়েও বেশি কষ্টকর। বন্ধুত্ব ব্যাপারটি এত ব্যক্তিগত এবং এর বন্ধন এত শক্তিশালী যে, বন্ধুত্ব শেষ হয়ে গেলে আপনি ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলতে শুরু করবেন। বন্ধুদের সঙ্গে অনেক বিষয়ে মিল থাকে, একই বিষয়ে আগ্রহ থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা সবসময় বিশ্বস্ত হয়। যখন আপনার সঙ্গী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সেটি আপনার জন্য ভীষণ কষ্টকর হলেও এতটা আশ্চর্যজনক নয়। তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা ভীষণ অপ্রত্যাশিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page