রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ১৩৫ কেজি গাঁজাসহ ডালিম রেজা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে পৌনে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলায় কাদিপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ডালিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডালিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের আজগুবি গ্রামের মো. তুফানীর ছেলে। তার বিরুদ্ধে ইতঃপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) রফিকুল ইসলাম গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন, জেলার গোদাগাড়ীর কাদিপুর গ্রামে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন একটি বাড়ির উত্তর পাশে একজন ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডালিম রেজাকে আটক করা হয়। এরপর ডালিম রেজার দেখানো স্থান থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page