বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুশীল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গণেশ (২২) নামে এক কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাতে সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সুশীল রাজবংশী সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার মৃত রঞ্জিত রাজবংশী ছেলে। অপরদিকে আটক গণেশ একই এলাকার সুশীল রাজবংশীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাতে সুশীল রাজবংশী একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় গণেশ প্রকাশ্যে একটি ছুরি নিয়ে ঘুরছিলেন। সে সময় সুশীল তাকে ছুরি নিয়ে ঘুরতে নিষেধ করেন। এতে গণেশ উত্তেজিত হয়ে সুশীলের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় সুশীলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে সুশীলের মরদেহ উদ্ধার করে।
ঢাকা জেলা অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড ট্র্যাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গণেশকে শাসন করায় সুশীলকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং এতে সুশীলের মৃত্যু হয়েছে। পরে তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গণেশকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page