মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য নির্বাচনী প্রচারণার অংশ

ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন বলেছেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের ওপর নিপীড়নের অভিযোগ সম্পর্কে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার একটি অংশ।
গতকাল সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল সেন্টারে সুন্নাহ কনফারেন্স বাংলাদেশের উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের লোকদের নিপীড়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তার নির্বাচনী প্রচারণার অংশ। ডোনাল্ড ট্রাম্প মূলত ভোট পাওয়ার জন্য এ ধরনের অভিযোগ করেছেন এবং আমরা তার সাথে একমত নই।”

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে না।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরোনো।”
হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন বাংলাদেশে খুব ভালো আছেন এবং তারা সম্প্রতি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিরাপদে উদযাপন করেছেন কারণ সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, “তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই। তারা (হিন্দু সম্প্রদায়) সরকারের কাছে কিছু দাবি রেখেছে, যা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page