বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

নির্বাচনে বিজয় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।
বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন” হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে সিনেটে তার দলের হাতে নিয়ন্ত্রণ যাওয়াকে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

এসময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে “ফার্স্ট লেডি” বলে উল্লেখ করেন। তিনি তার বইয়ের প্রশংসা করে বলেন, তার “দেশের এক নম্বর বেস্ট সেলার” আছে। ট্রাম্প বলেন, “তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।”

এছাড়া জনতা স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির “নতুন তারকা” হিসাবেও এসময় আখ্যায়িত করেন।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা। ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার “স্বর্ণযুগ”। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।

ট্রাম্প এসময় নিজেই তার বিজয় ঘোষণা করেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টরাল কলেজ ভোট পাননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page