আমরা যখন মানসিক চাপে থাকি তখন আমাদের আশপাশের মানুষের অভিজ্ঞতা খুব সুখকর হয় না। কারণ দেখা যায় মানসিক চাপে থাকা আপনি সবার সঙ্গে চিৎকার করছেন, হতাশা প্রকাশ করছেন বা সামান্য কারণে ঝগড়া করছেন। এসময়ে যখন আপনার সঙ্গি উল্টো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন তা পরিস্থিতি আরও বিগড়ে দেয়। এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি সেই ব্যক্তিটি হতে চাইবেন না যিনি সঙ্গিকে হতাশ করে ও ঝগড়ায় উসকে দেয়।
এভাবে সম্পর্কে অবনতির ফলে স্ট্রেস বাড়তে থাকে যার প্রভাব পড়ে যৌন জীবনে। এর থেকে মুক্তি পেতে হলে সঙ্গির সঙ্গে আপনার মানসিক অবস্থা বিষয়ে খোলামেলা কথা বলতে হবে। তবে সেই কথা বলার মানে যদি হয় চিৎকার ও ঝগড়া তা পরিস্থিতি আরও বিগড়ে দেবে। ঠান্ডা মাথায় নিজের পরিস্থিতি বুঝিয়ে বলতে হবে ও স্ট্রেস কমানোর সমাধান খুঁজতে হবে।