রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাগেরহাটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজিরের বিরুদ্ধে বসত বাড়িতে হামলা লুটের অভিযোগ

বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাশের বিরুদ্ধে জমি দখলে নেওয়ার জন্য বসত বাড়িতে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বার) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফকিরহাট উপজেলার চাঁদেরঢোন গ্রামের শুসান্ত কুমার দাস নামের এক ব্যবসায়ী।

তিনি বলেন, চাঁদেরঢোন গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাশ ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই জমি দখলের জন্য বিভিন্ন সময় অঞ্জন কুমার দাশ হুমকি দিচ্ছিল।

এর ধারাবাহিকতায় ১২ নভেম্বার রাত ৮ টার দিকে অঞ্জন কুমার দাশ, চন্দনকুমার দাশ, বিদ্যুৎ দাশ, সংকোজ দাশ, উজ্জল দাশ, সত্যজিৎ দাশ ও ইকবাল মোড়ল চাদেরঢোন গ্রামে আমাদের বসত বাড়ির সামনে এসে দেশীয় অস্ত্র নিয়ে আমার (শুসান্ত কুমার দাস) ও আমার ভাই সঞ্জয় দাসের নাম ধরে ডেকে গালিগালাজ করতে থাকে। আমরা বাড়ি না থাকায়, আমার বোন করুনা রানী দাশ গালিগালাজের কারণ জানতে চাইলে তারা জোরপূর্বক আমাদের ঘরে প্রবেশ করে।

তারা আমার বোনের ছেলে বালক দাশের কম্পিউটার, সিলিং ফ্যান, ওয়াইফাই রাউটার, দুটি কাঠের চেয়ার, ১০টি প্লাস্টিকের চেয়ার, সেক্রেটারি টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, ৪০০ নারকেল, ১৫০ কুড়ি সুপারি, এলইডি টিভি, দুটি সিলিং ফ্যান ও মুরগীর ফার্ম থেকে ৭০টি ব্রয়লার মুরগী লুটে নিয়ে যায়।যাওয়ার সময় আমার বোনকে ও আমাদের জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে যায়, জমি না ছাড়লে এবং এসব নিয়ে মামলা মোকদ্দমা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অঞ্জন কুমার দাশ ও তার লোকজন।
পরে চুলকাঠি বাজারে থাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ২০০ বস্তা সেভেন রিংস সিমেন্ট জোর পূর্বক নিয়ে যায়।
ব্যবসায়ী শুসান্ত কুমার দাস আরও বলেন, ঘটনার পরে ফকিরহাট থানায় মামলা দায়েরের জন্য গেলে নাজির অঞ্জন কুমার দাশের প্রভাবে ফকিরহাট থানা পুলিশ আমার মামলা নথিভুক্ত করেননি। বরং অঞ্জন কুমার দাশ আমার ও আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।

ব্যবসায়ীর সাথে থাকা তার ভাই সঞ্জয় কুমার দাশ বলেন, প্রভাবশালী নাজির অঞ্জন কুমার দাশ ক্ষমতার প্রভাব খাটিয়ে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেছেন। চাকুরী বানিজ্য কবে অনেক টাকা কামিয়েছেন। অনেককে চাকুরী দেবার নাম করে টাকা নিয়েছে। চাকুরী না হওয়ায় টাকা ফেরত আনতে গেলে তাদেরকে ভয়ভীতি ও গালিগাজ করে তাড়িয়ে দেয়ায় ডাকার অনেক মানুষকে ক্ষমতার প্রভাবে হয়রানি করেছেন। বর্তমানে চারতলা বাড়ির কাজ চলমান রয়েছে।

তার আত্মীয়দের নামে এবং বেনামে তার অঢেল টাকা রয়েছে। আমরা প্রভাবশালী নাজির অঞ্জন কুমার দাশের অত্যাচার থেকে মুক্তি চাই এবং সেই সাথৈ আমরা যাতে আমাদের পৈত্রিক জমি সুষ্ঠুভাবে ভোগ দখল করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাজির অঞ্জন কুমার দাশ বলেন, আমি কারও বাড়িতে হামলা করিনি। কারও জমি দখলের চেষ্টাও করিনি। তাদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে, তাই এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page