রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাগেরহাটে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের শহরতলীর পোলঘাট মাঝি ডাংগা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫নভেম্বর) হেমন্তের পড়ন্ত বিকালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঝি ডাঙ্গা মাদ্রাসা মাঠে এই যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন।

স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জননন্দিত নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথি হিসেবে যৌথ কর্মী সভায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুল ও অধ্যাপক হাদিউজ্জামান হিরো বক্তৃতা করেন।

উক্ত কর্মী সভায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মোল্লা, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন বাবু,শামীম আহমেদ, জেলা বাস্তহারা দলের সাধারন সম্পাদক জসিম শিকদার, স্থানীয় বিএনপি নেতা ও বারবার নির্বাচিত ইউপি সদস্য আবু হানিফ, যুবদল নেতা শেখ ওমর আলী মুন্না, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ নয়ন, মিজান শিকদার,ছাত্রদল নেতা সাদ্দাম সহ শত শত নেতাকর্মীরা।

দীর্ঘদিন পরে এই এলাকায় বিএনপি নেতাকর্মীরা যৌথ কর্মী সভা করতে পেরে সবাই খুবই আনন্দিত। সভায় প্রধান বক্তা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ সংসদ নির্বাচনে নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার জন্য উদাত্ত আহবান জানান। যৌথ কর্মী সভায় দীর্ঘদিন পরে তাদের প্রিয় নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপকে কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page