রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাগেরহাটে ২৪ বছর পর ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

২৪ বছর পর বাগেরহাট জেলা ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময়ে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, একটি ছাত্র সংগঠন নীতি, নৈতিকতা ধ্বংস করতে লিপ্ত হয়েছিল, আর শিবির কর্মীরা প্রত্যেক মায়ের নিরাপত্তা, ইজ্জত, আব্রু ও সম্ভ্রমের দায়িত্ব নিবে।

পড়ার টেবিল থেকে আটকের পর জঙ্গী নাটকের তকমা লাগিয়েও ছাত্র শিবির কর্মীদের শেষ করতে পারেনি। এত নির্যাতনের পরও শিবির নেতা- কর্মীরা দেশ থেকে পালাইনি। অথচ দেশ প্রেমিকের তকমা লাগানো নেত্রী নেতা-কর্মী রেখে পালিয়েছে। এখন সকল দলের সহবস্থানে ক্যাম্পাস আবার ভরে উঠুক শিবির সেটাই চাচ্ছে ।

বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওঃ মশিউর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো.শফিউলাহ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও রেজাউল করীম, এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, শেখ মোহাম্মদ ইউনুস, হাফেজ আব্দুল আওয়াল, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম, আধ্যাপক ইকবাল হুসাইন, মাওলানা ইমরান হুসাইন, এনামুল হুসাইন, হাফেজ সুলতান আহমেদ, হাফেজ আ: রশিদ, এডভোকেট বেলায়েত হোসেন সুজা, ডা. আতিয়ার রহমান প্রমূখ ।

শিবির সভাপতি আরো বলেন, সমাজ, রাষ্ট্রের সকল অভাব পূরনে ছাত্র শিবিরের প্রতিটি নেতার কাজ করতে হবে । আমাদের ইতিহাস, সংস্কৃতিকে ধ্বংস করেছে হাসিনা সরকার । আর এই তত্তাবধায়ক সরকার সেই সংষ্কৃতি নষ্ট করা ব্যক্তিদের প্রশ্রয় দিচ্ছে । হাসিনা বিভিন্ন রুপে ফিরে আসতে চাচ্ছে আবার । শিবির কর্মীদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে । বিগত সরকারের হাজার কোটি টাকা দূর্নীতি ও সেকেন্ড হোমের প্রতিবাদে শিবির দেশ ব্যাপী সৎ, দক্ষ ও ইনসাফের মানসিকতা সম্পন্ন কর্মী তৈরীতে আত্মনিয়োগ করবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page