রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

নাফ নদী থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জেলে উখিয়া পালংখালী ইউনিয়নের আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নেয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছিলেন।

আটক অন্য জেলেরা হলেন, আঞ্জুমান পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, উখিয়া উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে যে পাঁচ জেলে অপহৃত হয়েছিলেন তাদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর পরিবার মরদেহ শনাক্ত করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, আমার ইউনিয়নের রহমতের বিল এলাকায় মাছ ধরার সময় ওই পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জন এখনো নিখোঁজ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page