রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

সোনারগাঁয়ে টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় সোমবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

রাজন মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন এক ভবন থেকে আরেক ভবনে ছড়িয়ে পড়েছে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ১২টি ইউনিট ও মেঘনা গ্রুপের ২টি ইউনিটির চেষ্টায় সোমবার সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে পরে তথ্য জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page