রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

শেরপুরে আদালতে বিএনপিপন্থী ৩১ আইন কর্মকর্তা নিয়োগ

শেরপুরে জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারি কৌঁসুলি (জিপি) ও পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) ৩১ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা সবাই বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

এতে জেলা জজ আদালতে সরকারী কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি পাবলিক প্রসিকিউর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আশরাফুন্নাহার (রুবি)। ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম নারী আইনজীবী হিসেবে পুর্ণাঙ্গ পিপি হলেন তিনি।
জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত সচিবালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রাদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই আদেশে আগে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জিপি-পিপির পাশাপাশি একই পত্রাদেশে জেলা জজ আদালতে একজন অতিরিক্ত সরকারী কৌঁসুলি (অতিরিক্ত জিপি) এবং পাঁচজন সহকারী কৌঁসুলি (এজিপি), জেলা ও দায়রা জজ আদালতে তিনজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এবং ১৮ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একজন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা জজ আদালতের নিয়োগপ্রাপ্ত একজন অতিরিক্ত জিপি হলেন- অ্যাডভোকেট আবুজার গাফ্ফারী। জেলা ও দায়রা জজ আদালতে তিনজন অতিরিক্ত পিপিরা হলেন- অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম (আতাহার) ও অ্যাডভোকেট এম.কে. মুুরাদুজ্জামান। এছাড়া পাঁচজন এজিপি হলেন- মো. আফছার উদ্দিন, মো. জয়নাল আবেদীন, মো. আশরাফুল ইসলাম (সোহেল), শারমীন সুলতানা বিথী ও সিদ্দিকুর রহমান ভুঁইয়া। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শামছু হক।

এছাড়া জেলা ও দায়রা জজ আদালতের ১৮ এপিপি হলেন- মো. আশরাফুল আলম (লিচু), মুন্সী মো. মহসিন, মোছা. রৌশনারা বেগম, মো. গোলাম হক সরকার, মোহাম্মদ হারুন-অর-রশীদ (বাচ্চ), শাহনুর রহমান রুবেল, মো. আদিলুজ্জামান, মো. আল আমিন, মোহাম্মদ রাশেদুর রহমান (রাসেল), মোহাম্মদ সুজাউদদৌলা, মোক্তারোজ্জামান (মুক্তার), মো. জমশেদ আলী, মো. মাছউদুর রহমান শামীম, এ.কে.এম. হাবিবুল ইসলাম হাবিব, সৈয়দ হাবিবুর রহমান (রুনু), মো. সেখ সাহেদ রহমান, মো. মতিউর রহমান (২) এবং মো. বজলুর রহমান।
সদ্য নিয়োগপ্রাপ্ত জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান জানান, বুধবার (২০ নবেম্বর) থেকে তারা আদালতে আইনি দায়িত্ব পালন শুরু করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার (রুবি) বলেন, আমি নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং ন্যয়বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় আদালতে লড়ে যাব। আমার দায়িত্ব পালনকালীণ সময়ে আমি সবার সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page