রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নুরুর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

মো. মানিক হোসেন :

দুর্গাপুর উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ, দোয়া মাহফিল ও স্মৃতিচারণের মাধ্যমে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নুরুর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় আমগাছি সাহার বানু উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি, বিশিষ্ট শিল্পপতি ও উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আ. সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. আজিমুদ্দিন।

অনুষ্ঠানে শহীদ নূর মোহাম্মদ নুরুর স্মৃতিচারণের পর স্বৈরাচার সরকারের পতনের মূল কারিগর ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা ও বিএনপি অঙ্গসংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। সেই সাথে শহীদ নরুর ভাই কামরুজ্জামান আইনালকে সামনে নেতৃত্ব দেয়ার উৎসাহ অনুপ্রানিত করা হয়।

বক্তারা জানান, বিরল প্রকৃতির তরুণ নেতৃত্ব ও সাবেক চেয়ারম্যান শহীদ নূর মোহাম্মদ নুরু হত্যার ৪৪ বছর পড়েছে। যিনি সকল মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। খাবার যোগাড়, পরীক্ষার ফি জোগাড়সহ অসহায় মানুষের পাশে দাঁড়াতেন সবসময়। কিন্তু ১৯৮১ সালে তাঁকে বাঁচতে দেয়নি দুষ্কৃতিকারীরা। তাঁকে ২৩ বছর বয়সেই পরপারে পাড়ি জমাতে হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি, বিশিষ্ট শিল্পপতি ও উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আ. সাত্তার বলেন, ঘরে যুবতী মেয়ে থাকতে পারেনি ১৯৮১ সালে। মুজিববাহিনীর লোক যুবতীদের তুলে নিয়ে গেছে। মুজিব বাহিনী মেতে থাকতো দখলদারিত্বের কাজে।

কিন্তু সেসময় নূর মোহাম্মদ নুরু ভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছি। তখনও সংগ্রাম করেছি জনমত তৈরি করে রুখে দাঁড়িয়েছি। প্রতিবাদী নুরু ভাই না থাকলে আমরা আরও নির্যাতনে নিষ্পেষিত হতাম। তিনি যেই নেতৃত্ব দিতেন তাঁতে আমরা বেঁচে থাকার শক্তি সাহস যোগাতো। ঠিক সেই রকম দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাড. নাদিম মোস্তফাও ছিলেন এক অনন্য নেতৃত্বের অধিকারী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছি। সেই সাথে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

দুর্গাপুর ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের মো. জিয়াউর রহমান বলেন, তৎকালীন তানার ওসি নূর মোহাম্মদ নুরুর সাথে সাক্ষাৎ করতে চাইলে তিনি সাক্ষাৎ করে রাত ৮টায় ফিরছিলেন। তখন দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে। সেই থেকেই প্রতিবছর শহীদ নূর মোহাম্মদ নুরু ভাইকে স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

সবশেষে মাওলানা মো. রুহুল আমিনের দোয়া পরিচালনায় শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নুরুর আত্মার মাগফিরাত কামনা করে দূর্গাপুর পুঠিয়ার মানুষদের জন্য দোয়া করে হয়। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের জন্যও দোয়ার মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page