রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাবলাবন গণহত্যা দিবস স্মরণে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মো. মানিক হোসেন :

‘আমরা তোমাদের ভুলি নি, ভুলবো না ‘ প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর মিলনায়তনে বাবলাবন গণহত্যা দিবস স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড মো আসলাম উদ দৌলার সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সাইদুর রহমান বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ চোর ও লুটেরেদের দখলে চলে গেছে, বর্তমানে যে মামলা বাণিজ্য চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। লুটেরা ও দখলবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মো মাসুদ রানা সরকার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এস এম আব্দুল মুগনী নীরো, প্রকাশকালের সম্পাদক মো রাজীব আলী রাতুলসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ নভেম্বর বিজয়ের প্রাক্কালে রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন মুক্তিকামী মানুষকে পাক হানাদার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়ে পদ্মা নদীর শ্রীরামপুর চরে (বোয়ালিয়া ক্লাব সংলগ্ন) মাটি চাপা দিয়ে হত্যা করে। বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর রাজশাহীর পদ্মাচর শ্রীরামপুর এলাকার থেকে তাদের দড়িবাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ দেখতে সেদিন বোয়ালিয়া ক্লাব চত্বর পদ্মারপাড়ে জনতার ঢল নামে। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এই দিনটিকে ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস হিসেবে প্রতি বছর পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page