বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

সচিবালয়ের কর্মচারীদের ৯ দফা দাবি, না মানলে ‘মহাসমাবেশের’ আল্টিমেটাম

বেতন-বৈষম্য দূরীকরণসহ ৯ দফা দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে আজকের মতো আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই সচিবালয়ের তিন, ছয় ও সাত নম্বর ভবনের মাঝখানে ‘বাদাম তলা’ নামে পরিচিত পয়েন্টে কয়েকশ কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
পরে বেলা ১২টার দিকে কর্মসূচি স্থগিত করে নিজ নিজ দফতরে কাজে যোগদান করেন সচিবালয়ের কর্মচারীরা।
এর আগে আজ সকালে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ এনে অর্থ বিভাগের এক যুগ্মসচিবের অপসারণ এবং প্রশাসনিক (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাদের (পিও) সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা।
কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ তোয়াহার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, দেশে এখন বৈষম্যবিরোধী সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, আমাদের ক্ষেত্রেও কোনও বৈষম্য হবে না। আমরা এই সরকারের সঙ্গে আছি।

কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারী ৯ দফা দাবি জানান। এরমধ্যে সমতার ভিত্তিতে ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড করার দাবিও রয়েছে। তারা বলছেন, এতে করে বেতন বৈষম্যও দূর হবে। দীর্ঘদিন তারা বেতন বৈষম্যের শিকার বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা।

ডেপুটি সেক্রেটারি এবং যুগ্ম সচিব পদ সংরক্ষণের দাবিও জানান তারা। তাদের ভাষ্য, এসব পদ বাড়লে নিচের পদগুলোর জন্য সুযোগ সৃষ্টি হবে।

বেতন বৈষম্য কমিয়ে আনাসহ এক সপ্তাহের মধ্যে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ৯ দফা দাবি না মেনে নিলে আগামী বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে প্রাঙ্গণে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার জন্য তাদের পদোন্নতি আটকে আছে। তারা এর আগে পদোন্নতির দাবি নিয়ে গেলে ওই কর্মকর্তারা খারাপ আচরণ করেছেন এবং দাবি জানানো কর্মচারীদের অপসারণও করছেন তারা।

তাদের পদোন্নতি কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব রয়েছেন, যিনি তাদের দাবি অগ্রাহ্য করছেন। নাদিরা সুলতানা নামে সেই যুগ্ম সচিবের অপসারণ দাবি করে সচিবালয়ে স্লোগান দেন এই কর্মকর্তা কর্মচারীরা।
অর্থ বিভাগের যুগ্মসচিব ড. নাদিরা সুলতানা সচিবালয়ে ‘বিশৃঙ্খলা উসকে দিয়েছেন এবং কর্মচারীদের সঙ্গে অমানবিক, অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক আচরণ করেছেন’— এমন অভিযোগ তুলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। যুগ্মসচিব নাদিরা সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদনও দেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার টানা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page