বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

নিহত বাংলাদেশিকে ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে ফি‌জি

দুর্ঘটনায় নিহত বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার।
মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ক্যানবেরার বাংলাদেশ হাইক‌মিশন এ তথ্য জা‌নিয়েছে।

হাইক‌মিশন জানায়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দুর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লাখ ৫০ হাজার টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে। এ অর্থ নিহত রায়হানের বাবাকে দেওয়া হবে।
রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিয় পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। সেসময় বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে।

মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page