রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

বাগেরহাটে অর্ধকোটি টাকা আত্মসাৎকারী নারী প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন

এ এইচ নান্টু

বাগেরহাট প্রতিনিধি

 

বাগেরহাটের ফকিরহাটে লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের ২৩ জন নারী সহ একাধিক লোকের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারনার মাধ্যমে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা সেলিনা আক্তারের বিরুদ্ধে। টাকা ফেরত ও অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (৪ ডিসেম্বর ) বেলা ১২ টায় লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের ৩ রাস্তার মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
পাওনাদার মোক্তার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফা বেগম,মিতা বেগম,মেহেরুন নেছা,নাহিদা সুলতানা প্রমূখ।

বক্তব্যে মোক্তার হোসেন বলেন পাওনা টাকা না দিয়ে সেলিনা আক্তার এলাকায় নিশ্চিন্তে ব্যবসা করে আসছেন আমি টাকা চাইতে গেলে আমার সাথে খারাপ আচারন করে বলে টাকা দিবোনা যা ইচ্ছে কর।

পাওনাদার মিতা বেগম বলেন আমি ৮ টি এনজিও থেকে লোন করে সেলিনাকে টাকা ধার দিয়েছিলাম এখন টাকা চায়তে গেলে তিনি অনেকসময় অস্বীকার করে এবং বলে টাকা নিয়েছি সময় হলে ফেরত দিবো এভাবে আমাকে প্রায় ২ বছর ধরে ঘোরাচ্ছে তিনি আরো বলেন আমরা পাওনা টাকা ফেরতসহ সেলীনা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page