রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

দিনশেষে আমরা বাংলাদেশের নাগরিক এবং মানুষের সেবক : ডিসি সাইফুল ইসলাম

আশরাফুল  ইসলাম সবুজ 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

দিনশেষে আমরা বাংলাদেশের নাগরিক এবং মানুষের সেবক উল্লেখ করে খুলনার পাইকগাছার সকল সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কে সমন্বয় বজায় রেখে জনকল্যাণে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপ- বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত -বিন-রফিক, জনপ্রতিনিধিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং গনমাধ্যম কর্মীদের মধ্যে পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মোঃ শোহেব শাফিন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ডাক্তার সুজন কুমার সরকার সহ সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

 

মতবিনিময় সভার পূর্বে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পাইকগাছা থানা,পাইকগাছা পৌরসভা ও পাইকগাছা উপজেলা ভূমি অফিসে জান এবং ঐসব প্রতিষ্ঠানের সকল কার্যক্রম তদারকি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page